সুধীজন পাঠাগারের পুরস্কার পেলেন ২১ জন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সুধীজন পাঠাগার আয়োজিত বই পড়া প্রতিযোগিতার তৃতীয় পর্বের পুরস্কার বিতরণী ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে পাঠাগারের হলরুমে নগরীর পাঁচটি বিদ্যালয়ের ২১ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন পাঠাগার পরিচালনা পরিষদ সদস্য মো. শওকত আলী।
অনুষ্ঠান চলাকালে শওকত আলী বলেন, ‘আমরা চাই সবাই পাঠাগারে এসে বই পড়ুক। ইন্টারনেটে বই পড়ার তুলনায় পাঠাগারে এসে বই পড়ার মধ্যে অনেক আনন্দ আছে। আজকের প্রজন্মকে বই পড়ার অভ্যাস করতে হবে। বইয়ের বিকল্প আর কিছু নেই। বই পড়ে নিজেকে আলোকিত করার উৎস অন্য কিছুতে পাওয়া যাবে না। এই পাঠাগারে ৩৫ হাজার বই রয়েছে, যার প্রতিটি বইয়ের ওপর সবার অধিকার রয়েছে।’
পাঠাগারের পরিচালক কাশেম জামালের সভাপতিত্বে অনুষ্ঠান হয়।