প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় চার্চ পরিষদ, বাংলাদেশের সাবেক সভাপতি সুধীর অধিকারী (৮৬) গতকাল বুধবার মারা গেছেন। বাংলাদেশের খ্রিষ্টান চার্চগুলো নিয়ে গঠিত জাতীয় ফোরাম জাতীয় চার্চ পরিষদের কয়েকবার সভাপতি ও কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেন তিনি। ব্রিটিশ শাসনামলে তৈরি খ্রিষ্টান পারিবারিক আইন সময়োপযোগী করার জন্য তিনি কাজ করেছেন। খ্রিষ্টান সমাজে সমাজসংস্কারক ও সৃজনশীল ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন প্রয়াত সুধীর অধিকারী। বিজ্ঞপ্তি।