সুনামগঞ্জ ও সিলেটে পাঁচজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাটে বৃহস্পতিবার রাতে ও গতকাল শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এদিকে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন একজন।গোয়াইনঘাট ও জৈন্তা থানার পুলিশ জানায়, গতকাল দুপুরে সিলেট-তামাবিল মহাসড়কের জাফলং আলুবাগানে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে শাহিন আহমেদ (২৪) নামের এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন। তাঁর বাড়ি গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের কান্দুবস্তিতে। দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী ইকবাল হোসেন (২৪) গুরুতর আহত হন। তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বৃহস্পতিবার রাত আটটার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের গোয়াইনঘাট উপজেলার বাঘের সড়ক নামক স্থানে ট্রাককে পাশ কাটাতে গিয়ে একটি অটোরিকশা রাস্তায় রাখা বালুর স্তূপের সঙ্গে থাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। তাঁরা হলেন রফিক উদ্দিন (২২), আতাউর রহমান (২৫) ও শহীদ আহমদ (২৬)। দুর্ঘটনায় অটোরিকশার চালক ও অপর দুই যাত্রী গুরুতর আহত হন। তাঁদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।গতকাল দুপুরে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দিরাই-মদনপুর সড়কের নোয়াখালী বাজারে দ্রুতগতিতে যাওয়ার সময় একটি মোটরসাইকেল সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে জহির মিয়া (৩৩) নামের এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন। এ দুর্ঘটনায় সাইদুল ইসলাম (২৫) নামের আরও একজন আহত হন। তাঁদের বাড়ি তাহিরপুর উপজেলার শান্তিপুর গ্রামে।