সুনামগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ থেকে দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ করে দিয়েছেন স্থানীয় পরিবহন ব্যবসায়ীরা। গতকাল সোমবার সকাল থেকে কোনো বাস ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলে ছেড়ে যায়নি।পরিবহন ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে তাঁদের বাস সুনামগঞ্জ থেকে সিলেটে যাওয়ার পর কুমারগাঁও বাসস্ট্যান্ডে বাসের চালক ও যাত্রীদের হয়রানি করে আসছে একটি চক্র। বিষয়টি নিয়ে কয়েক দফা আলোচনা হলেও হয়রানি বন্ধ হয়নি। এর প্রতিবাদেই গতকাল সকাল থেকে সুনামগঞ্জের সব দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। সকাল থেকে বাস না চলায় অনেক যাত্রী ভোগান্তিতে পড়েন।সুনামগঞ্জের শ্যামলী পরিবহন সংস্থার পরিচালক হোসেন আহমদ বলেন, ‘বিষয়টির চূড়ান্ত ফয়সালা না হওয়া পর্যন্ত সুনামগঞ্জ থেকে কোনো বাস ছেড়ে যাবে না।’