সুনামগঞ্জ বিএনপির পুনর্গঠিত কমিটি ভেঙে দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমিটি ঘোষণার ১৫ দিনের মাথায় সুনামগঞ্জ জেলা বিএনপির পুনর্গঠিত কমিটি ভেঙে দেওয়ার দাবি উঠেছে।গতকাল বৃহস্পতিবার সুনামগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সমেঞ্চলনে দলের একাংশের নেতারা এই দাবি জানান।২০১১ সালের ২৬ এপ্রিল জেলা বিএনপির ১৫১ সদস্যের কমিটি গঠন করা হয়। এরপর এই কমিটি প্রত্যাখ্যান করে দলের একাংশ সেটি বাতিলের দাবিতে আন্দোলন করে।গত ২২ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জেলা বিএনপির ১৯৫ সদস্যের পুনর্গঠিত কমিটি ঘোষণা করেন।গতকালের সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরী। লিখিত বক্তব্যে তিনি বলেন, সমপ্রতি সাংগঠনিক শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য জেলা কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত হয়। এ নিয়ে দলের অভ্যন্তরে প্রাক-আলোচনাও শুরু হয়। কিন্তু হঠাৎ করেই সভাপতি ও সাধারণ সম্পাদক নিজেদের পদ ধরে রাখার জন্য এক হয়ে যান। তাঁরা জেলার সকল পর্যায়ের নেতা-কর্মীকে অন্ধকারে রেখে কেন্দ্রকে ভুল বুঝিয়ে কমিটি পুনর্গঠন করে সেটি অনুমোদন করিয়ে আনেন। এই কমিটিতে দলের মূল ও ত্যাগী নেতাদের বাদ দেওয়া হয়েছে। যাঁদের যুক্ত করা হয়েছে, তাঁদের অনেকের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, সহসভাপতি আবদুল মোতালেব খান, যুগ্ম সম্পাদক ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নূর হোসেন।