সুনামগঞ্জ শহর থেকে বিলবোর্ড ব্যানার অপসারণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ পৌর শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন সড়ক, মোড় ও স্থাপনায় টাঙানো সব ধরনের ডিজিটাল বিলবোর্ড ও ব্যানার অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার থেকে পৌরসভার পক্ষ থেকে এসব অপসারণ করা হচ্ছে। এর আগে মাইকিং করে বিষয়টি সবাইকে অবগত করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত পৌর শহরের ট্রাফিক পয়েন্ট, স্টেশন রোড, ডিএস রোড, উকিল পাড়া, ষোলঘর ও কাজির পয়েন্ট এলাকার সড়কের আশপাশের সব বিলবোর্ড ও ব্যানার অপসারণ করা হয়।
সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুল জানান, পৌর শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতেই এই উদ্যোগ। এ জন্য আগে মাইকিং করা হয়েছে।