সুনামগঞ্জ শহরের লঞ্চঘাট রক্ষায় উদ্যোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ পৌর শহরের লঞ্চঘাট এলাকার একটি পাকা সড়ক ধসে সৃষ্ট ভাঙন মোকাবিলায় জরুরি ভিত্তিতে বালুর বস্তা ফেলা হচ্ছে। একই সঙ্গে নদীভাঙন রোধে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) মন্ত্রণালয়ে একটি প্রকল্প প্রস্তাব পাঠিয়েছে।
গতকাল শনিবার দুপুরে সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ ভাঙন এলাকা পরিদর্শন করেন।
এ সময় তাঁর সঙ্গে সুনামগঞ্জ পৌরসভার মেয়র মো. আয়ুব বখত জগলুল, পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী সাঈদ আহম্মদ, পৌরসভার প্রধান প্রকৌশলী মীর মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।