সুনামগঞ্জ হাসপাতালের সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসক, সেবিকা, ওষুধ সংকটসহ সব সমস্যা সমাধানের দাবিতে গতকাল শনিবার শহরে সমাবেশ হয়েছে। শহরের শহীদ মিনার প্রাঙ্গণে সুনামকণ্ঠ পাঠক ফোরাম আয়োজিত ওই সমাবেশে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়।সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ‘হাসপাতালে শুধু নাই আর নাই। যারা আছেন, তারা ব্যস্ত থাকেন নিজেদের চেম্বার আর ক্লিনিক নিয়ে। হাসপাতালটিতে সেবা বলতে কিছুই নেই।’ সমাবেশে বক্তব্য দেন সুনামগঞ্জে টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অধ্যাপক পরিমল কান্তি দে, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি হুমায়ূন কবীর, প্রমুখ।