সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে আজ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের হাওরে ফসলডুবির ঘটনায় জেলার স্থানীয় সরকার প্রতিনিধিরা আজ শনিবার সমাবেশ ডেকেছেন। সমাবেশ থেকে সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হবে। আজ দুপুর ১২টায় সুনামগঞ্জ পৌরসভা মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরিন জানান, সমাবেশে উপস্থিত থাকার জন্য জেলার সব উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে। দলমতের ঊর্ধ্বে উঠে সুনামগঞ্জের ফসলহারা কৃষকদের বাঁচাতেই এ উদ্যোগ নেওয়াহয়েছে।