সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের পঞ্চগ্রামে আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। গত সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, পঞ্চগ্রাম এলাকার একটি রাস্তার পাশে খুপরি ঘরে থাকতেন বাদুল্লাপুর গ্রামের ছাদ আলী (৭০) ও তাঁর স্ত্রী হবিবুন বেগম (৪৫)। ছাদ আলী ভিক্ষুক ছিলেন। সোমবার দিবাগত রাতে ওই ঘরে আগুন লাগলে দুজনই পুড়ে মারা যান। খবর পেয়ে গতকাল মঙ্গলবার সকালে পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে।