সুনামগঞ্জে আইনগত সহায়তাবিষয়ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দরিদ্র ও অসহায় মানুষের আইনগত সহায়তা প্রদানবিষয়ক এক কর্মশালা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। জেলা আইনগত সহায়তা প্রদান সংস্থা এই কর্মশালার আয়োজন করে। শহরের শহীদ মুক্তিযোদ্ধা আবুল হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ এবং সংস্থার সভাপতি মো. আনোয়ারুল হক মূল বক্তব্য উপস্থাপন করেন। বিষয়ের ওপর আলোচনা করেন সুনামগঞ্জের মুখ্য বিচারিক হাকিম মুহম্মদ আবদুর রহীম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মমতাজ উদ্দিন, সহকারী জেলা ও দায়রা জজ হাসানুল ইসলাম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. জহুল আলী, সাধারণ সম্পাদক ও সংস্থার সদস্যসচিব পীর ফজলুর রহমান মিসবাহ, উপেজলা নির্বাহী কর্মকর্তা সফিউল আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান অবনিমোহন দাস, আবদুল আউয়াল ও ফারুক আহমদ, নারী ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী ও নেহার বেগম, সুনামগঞ্জের সরকারি কৌঁসুলি আবদুল মজিদ, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান বাবুল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল হক, শাহজাহান মাস্টার, ফখরুল ইসলাম চৌধুরী প্রমুখ।