সুনামগঞ্জে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি হিসেবে মো. জহুর আলী ও সাধারণ সম্পাদক পীর ফজলুর রহমান মিসবাহ নির্বাচিত হয়েছেন।গত বৃহস্পতিবার সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়া আরও দুটি পদে ভোট অনুষ্ঠিত হয়। এতে সহসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবুল আশরাফ ও পারভেজ আহমেদ এবং পাঠাগার সম্পাদক মো. কামাল হোসেন। এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহসভাপতি মনোনীত হয়েছেন মো. মাসুক আলম ও ফারুক আহমদ, অর্থসম্পাদক গৌরাঙ্গ পদ দাশ, সমাজকল্যাণ ও ক্রীড়াসম্পাদক মো. শায়েস্তা উদ্দিন, নির্বাহী সদস্য মো. শাহাব উদ্দিন চৌধুরী, নজরুল ইসলাম, মো. শেরেনূর আলী, মো. মিজানুর রহমান ও প্রণব কান্তি দাশ।