প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জে জনবল নিয়োগে অনিয়ম-দুর্নীতির মামলায় সিভিল সার্জন কার্যালয়ের সাবেক অফিস সহকারী আবদুল খালেককে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার তিনি সুনামগঞ্জের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মো. ইসরাইল হোসেন তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সোমবার একই আদালতে একই মামলায় হাজির হয়ে সুনামগঞ্জের সাবেক সিভিল সার্জন মো. হারিস উদ্দিন জামিন চাইলে তাঁকেও কারাগারে পাঠানো হয়।
মামলার নথি থেকে জানা যায়, ২০১০ সালে সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের অধীনে ১২০ জন কর্মচারী নিয়োগ দেওয়া হয়। ওই নিয়োগ-প্রক্রিয়ায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সিলেট বিভাগীয় কার্যালয়ে অভিযোগ করা হয়। দুদক তদন্ত করে অনিয়মের সত্যতা পায় এবং গত বছরের ২২ এপ্রিল ছয়জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করে।