সুনামগঞ্জে ইমাম ও মুয়াজ্জিনদের প্রতিবাদ সঞ্চারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে কবিজারির নামে ভণ্ডামি, শহরে মাদকব্যবসা, ইভ টিজিং, চুরিসহ অসামাজিক কর্মকাণ্ড বৃদ্ধির প্রতিবাদে গতকাল বিকেলে সমাবেশ করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন স্থানীয় ইমাম-মুয়াজ্জিন পরিষদের নেতারা। শহরের ট্রাফিক পয়েন্টে সংগঠনের সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মাওলানা আবদুল বছির, আনোয়ার হোসাইন, আতাউর রহমান লস্কর, মুজিবুর রহমান, সহসভাপতি জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক আবদুল হক, সাংগঠনিক সম্পাদক গোলাম মওলা প্রমুখ।