সুনামগঞ্জে একজনের লাশ উদ্ধার, গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে সদর উপজেলার ব্রাহ্মণগাঁওয়ে প্রতিপক্ষের লোকজন শ্বাসরোধে এক ব্যক্তিকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।পুলিশ ও গ্রামবাসী সূত্রের বিবরণ অনুযায়ী, সদর উপজেলার আপ্তাবনগর ইউনিয়নের ব্রাহ্মণগাঁওয়ের মছদ্দর আলীর ছেলে আবদুল করিম ও হানিফ উল্লার ছেলে মাহ আলমের মধ্যে জমি-সংক্রান্ত বিরোধ চলছে। গত মঙ্গলবার রাত ১২টার দিকে আবদুল করিমের বাড়ির পাশে মাহ আলমের (৫৫) মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।