সুনামগঞ্জে কম্বল পেল ৫০টি বেদে পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজার এলাকায় গতকাল সোমবার দুপুরে প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে বেদে পরিবারের মধ্যে ৫০টি কম্বল বিতরণ করা হয়েছে।
সুনামগঞ্জ শহর থেকে বন্ধুসভার সদস্যরা শীতবস্ত্র নিয়ে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজার এলাকায় যান। পরে সেখানে থাকা হতদরিদ্র ৫০টি বেদে পরিবারে একটি করে কম্বল তুলে দেন। কম্বল পেয়ে পঞ্চাশোর্ধ্ব সমতা বিবি বলেন, ‘আমরা গরিব, পরের জায়গায় থাকি। রাইতে ঠান্ডায় ঘুমাইতাম পারি না। আইজ একখান কম্বল পাইলাম। অখন রাইতে শান্তিতে ঘুমাইতাম পারমু।’
কম্বল বিতরণের সময় সুনামগঞ্জ বন্ধুসভার সভাপতি মো. রাজু আহমদ, সাধারণ সম্পাদক সামির পল্লব, সদস্য রাজীব দেব প্রমুখ উপস্থিত ছিলেন।