সুনামগঞ্জে কাল আধাবেলা হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ জেলায় কাল বৃহস্পতিবার আধাবেলা হরতাল ডেকেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আফসর উদ্দিনকে গ্রেপ্তারের প্রতিবাদে এই হরতাল ডাকা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গাড়ি ভাঙচুর ও নাশকতা চেষ্টার অভিযোগে আফসার উদ্দিনকে গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করা হয়।

জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ শাহীনুর পাশা চৌধুরী জানান, কাল সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত সুনামগঞ্জ জেলায় হরতাল পালন করা হবে।