সুনামগঞ্জে কীর্তন অনুষ্ঠানে হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে কীর্তন অনুষ্ঠানে হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বৃহস্পতিবার জেলা শহরের শহীদ মিনারের সামনের সড়কে মানববন্ধন করা হয়েছে। জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, সার্বজনীন পূজা উদযাপন পরিষদ ও ছাত্র ঐক্য যুব সংহতি এ কর্মসূচি পালন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা শাখার সদস্যসচিব বিশ্বজিৎ চক্রবর্তী ও ছাত্র ঐক্য যুব সংহতির সভাপতি চঞ্চল কুমার লোহ। এতে পৌরসভার মেয়র আয়ুব বখ্ত জগলুল, পৌর কাউন্সিলর আরতি তালুকদার ও মনিষ কান্তি দে, সদর উপজেলার গৌরারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফুল মিয়াসহ শহরের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।কীর্তন অনুষ্ঠানে হামলার নিন্দা জানিয়ে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আপ্তাব উদ্দিন আহমদ, প্রচার সম্পাদক হায়দার চৌধুরী, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক করুণা সিন্ধু চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বি ও সহসভাপতি সাহাব উদ্দিন। উল্লেখ্য, গত সোমবার গৌরারং ইউনিয়নের হরিনগর গ্রামে কীর্তন অনুষ্ঠানে হামলা চালায় একদল সন্ত্রাসী। এতে ১৫ জন আহত হন।