সুনামগঞ্জে কৃষকদের মধ্যে ইয়ানমার কম্বাইন হারভেস্টর বিতরণ
হাওর অঞ্চলে বোরো মৌসুমে আকস্মিক বন্যা নতুন ঘটনা নয়। তবে গত কয়েক বছরের তুলনায় এ বছর অনেক আগেই বন্যা শুরু হয়েছে। এরই মধ্যে নেত্রকোনা ও সুনামগঞ্জের বেশ কয়েকটি হাওরে বন্যায় অনেক ধানখেত তলিয়ে গেছে। তাই হাওরের ধান সঠিক সময়ে ঘরে তুলতে কৃষকদের সহায়তা করতে এগিয়ে এসেছে এসিআই মোটরস। হাওরবেষ্টিত জেলাগুলোয় ইতোমধ্যেই ১৮০টির বেশি ইয়ানমার কম্বাইন হারভেস্টর সরবরাহ করেছে এসিআই মোটরস।
এ উপলক্ষে গতকাল শনিবার সুনামগঞ্জ সদরের হাসাননগরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।
সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. বেনজীর আলমসহ সুনামগঞ্জের বেশ কয়েকটি আসনের সংসদ সদস্যরা।
সঠিক সময়ে ইয়ানমারের সেবা নিশ্চিত করার লক্ষ্যে হাওর এলাকায় অতিরিক্ত টেকনিশিয়ান ও ইঞ্জিনিয়ার নিয়োগ দিয়েছে এসিআই মোটরস। শুধু তা-ই নয়, হাওর অঞ্চলে হারভেস্টর সার্ভিসের কথা চিন্তা করে স্থাপন করা হয়েছে ইয়ানমার সার্ভিস সেন্টার। স্পেয়ার পার্টস ও সেবাদানকে ত্বরান্বিত করতে এসিআই মোটরসের আরও রয়েছে ইয়ানমার সার্ভিস ভ্যান। বিজ্ঞপ্তি