সুনামগঞ্জে গাড়িচাপায় মা-মেয়েসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ছাতক উপজেলার ধারণবাজার এলাকায় সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে গাড়িচাপায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল নয়টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন উপজেলার জাতুয়া গ্রামের আলাতুননেছা (২৫), তাঁর মেয়ে সুমেনা (৪) ও ভাইয়ের ছেলে রিয়াজ (৭)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, একটি ব্যক্তিগত গাড়ি চাপা দিলে ওই তিনজন পথচারী ঘটনাস্থলে মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, নিহত তিনজনের লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।