সুনামগঞ্জে গৃহকর্মীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ পৌর শহরের বনানীপাড়া এলাকায় গতকাল শনিবার গৃহকর্তার বাড়ি থেকে শাহিনা বেগম (১৪) নামের এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি সদর উপজেলার শিমুলবাক ইউনিয়নের মোক্তাখাই গ্রামে। গৃহকর্তার বাড়িও একই গ্রামে।গৃহকর্তার আত্মীয় সাজিনুর রহমান জানান, তাঁর ছোট বোন শাহানা খানমের বাড়িতে কাজ করত শাহিনা। শাহানার স্বামী আজাদ খান লন্ডনপ্রবাসী। শনিবার সকালে শাহানা শিক্ষকের কাছে পড়তে যান। দুপুরে বাড়ি ফিরে শাহিনাকে না পেয়ে খোঁজাখুঁজি করে সিঁড়িঘরে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পান।শাহানা খানম বলেন, ‘আমি বুঝতে পারছি না, সে কেন এ কাজ করেছে।’শাহিনার বাবা স্বাধীন মিয়া বলেন, ‘ঈদেও আমার মেয়ে বাড়ি থেকে বেড়িয়ে গেছে। এখন কীভাবে কী হয়েছে বলতে পারব না।’সুনামগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, ‘শাহিনার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।’