সুনামগঞ্জে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের ১৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। জেলা কমিটি বিলুপ্ত হওয়ার চার মাস পর গত বুধবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি এ আহ্বায়ক কমিটির ঘোষণা দেয়। দলীয় সূত্র বলেছে, গত ১০ আগস্ট সুনামগঞ্জে জেলা ছাত্রদলের কর্মী সম্মেলনে কেন্দ্রীয় নেতারা জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। ওই দিন নতুন কমিটি গঠনের ব্যাপারে কর্মীদের লিখিত মতামত নেওয়া হয়। তাঁদের মতামতের ভিত্তিতে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন, জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন আমিনুর রশিদ, মো. শফিকুল হক, শামসুজ্জামান, কামরুল হাসান রাজু, আবু সায়েম লিটন, সৈয়দ শফিকুল ইসলাম, মো. ইকবাল হোসেন, রাসেল আহমদ, মো. ময়না মিয়া ও আবুল কালাম আজাদ। সদস্য হিসেবে আছেন এস এম নিক্সন খান, আবদুস সহীদ ও জালাল আহমদ।