সুনামগঞ্জে ছুরিকাঘাতে পিটিআইয়ের দুই শিক্ষক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে (পিটিআই) প্রশিক্ষণার্থী এক শিক্ষকের ছুরিকাঘাতে অপর দুই শিক্ষক গুরুতর আহত হয়েছেন। আহতদের প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে এবং পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ২০১১ শিক্ষাবর্ষের প্রশিক্ষণার্থী দুই শিক্ষক পরিতোষ তালুকদার পুলক ও ওসমান গনী গতকাল সোমবার বিকেলে পিটিআই হোস্টেলের ২০১ নম্বর কক্ষে ঘুমিয়ে ছিলেন। বেলা তিনটার দিকে হঠাৎ করে একই শিক্ষাবর্ষের আরেক শিক্ষক জাহাঙ্গীর আলম ওই কক্ষে ঢুকে দুই শিক্ষক ছুরিকাঘাত করে পালিয়ে যান। দুই শিক্ষকের চিৎকার শুনে অন্য শিক্ষকেরা গিয়ে তাঁদের সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান।