সুনামগঞ্জে জননেতা সামাদ আজাদ চত্বর
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত আবদুস সামাদ আজাদের নামে ‘জননেতা সামাদ আজাদ চত্বর’ নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার বিকেলে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সুনামগঞ্জ-সিলেট সড়ক এবং পাগলা-রানীগঞ্জ-আউশকান্দি মহাসড়কের সংযুক্ত স্থলের মোড়টিকে এ নামকরণের সিদ্ধান্ত হয়।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদের চেষ্টায় পাগলা-রানীগঞ্জ-আউশকান্দি মহাসড়কের কাজ শুরু হয়। সম্প্রতি যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সুনামগঞ্জ সফরে এলে সামাদ আজাদের নামে একটি সড়কের নামকরণের দাবি ওঠে। পরে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ মতিউর রহমান এ বিষয়ে মন্ত্রণালয়ে চিঠি দেন। মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের কার্যালয়ে চিঠি দিলে রোববার সিদ্ধান্তটি গৃহীত হয়।সাংসদ মতিউর রহমান বলেন, ‘আমরা কিছুটা ঋণমুক্ত হওয়ার চেষ্টা করেছি। আমরা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠজন, মুক্তিযুদ্ধের সংগঠক ও বিশিষ্ট রাজনীতিক সামাদ আজাদের নামে সুনামগঞ্জে কিছুই করতে পারিনি। তাঁর সঞ্চৃতি রক্ষায় এ উদ্যোগ নেওয়া হলো।’