সুনামগঞ্জে জাল টাকাসহ এক ব্যক্তি আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জে ১৩ হাজার টাকার জাল নোটসহ নাজিম উদ্দিন (২৭) নামের একজনকে আটক করেছে পুলিশ। তিনি নেত্রকোনা জেলার মদন থানার হাটবারেঙ্গ গ্রামের মৃত মিরাজ উদ্দিনের ছেলে।পুলিশ জানায়, গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের আমবাড়ী বাজারে গরু কিনতে যান নাজিম উদ্দিন। গরু কেনার পর বিক্রেতাকে ১৩ হাজার টাকা দেন তিনি। সবগুলো নোটই এক হাজার টাকার ছিল। বিক্রেতা টাকা হাতে নিয়ে সন্দেহ হলে বিষয়টি বাজার কমিটির লোকজনকে জানান। পরে কমিটির লোকজন এসে নাজিম উদ্দিনকে আটক করে পুলিশে দেন।সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মামুনুর রশিদ জাল নোটসহ নাজিম উদ্দিনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।