সুনামগঞ্জে জেলা বিএনপির প্রস্তুতি সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ জেলা বিএনপির সম্মেলন সামনে রেখে গতকাল শনিবার বেলা ১১টায় পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে সংগঠনের জেলা আহ্বায়ক কমিটির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক কলিমউদ্দিন আহমেদ, সদস্য মিজানুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, ধরমপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালিব খান, শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান গণেন্দ্র চন্দ্র সরকার প্রমুখ।