সুনামগঞ্জে তিন ইউপির তিনটি কেন্দ্রে পুনর্নির্বাচন ২৮ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ছাতক উপজেলার একটি ইউনিয়ন, দিরাই ও ধরমপাশা—এ দুটি উপজেলার একটি করে ইউনিয়নের একটি করে কেন্দ্রে স্থগিত হওয়া নির্বাচনে আগামী বৃহস্পতিবার (২৮ জুলাই) আবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ছাতকের সিংচাপইড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) চেয়ারম্যান পদপ্রার্থী মো. মোজাহিদ আলী ও মুর্শেদ চৌধুরী সমানসংখ্যক ভোট পাওয়ায় ওই ইউনিয়নের ফলাফল স্থগিত করা হয়েছিল। দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া কেন্দ্রে ভোট গণনার সময় ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যাওয়ায় ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুজিবুর রহমান জানান, স্থগিত হওয়া ইউনিয়ন ও কেন্দ্রে ২৮ জুলাই ভোট হবে।