সুনামগঞ্জে তিন দিনব্যাপী লোকজ উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের তিনজন বিশিষ্ট মরমি কবি ও বাউলসাধকের স্মরণে সুনামগঞ্জে তিন দিনব্যাপী লোকজ উৎসব শুরু হয়েছে। শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সাধক রাধারমণ দত্ত, মরমি কবি হাসন রাজা এবং বাউলসম্রাট শাহ আবদুল করিম স্মরণে আয়োজিত এই লোকজ উৎসবের উদ্বোধন করা হয়। উৎসবের উদ্বোধন করেন সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ মতিউর রহমান। উদ্বোধনের পর জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে বাউলসাধক রাধারমণ দত্তের জীবন ও সৃষ্টি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজক সূত্রে জানা গেছে, আজ শুক্রবার আলোচনা হবে মরমি কবি হাসন রাজা এবং কাল শনিবার বাউলসম্রাট শাহ আবদুল করিমকে নিয়ে। প্রতিদিনই স্থানীয় ও অতিথি শিল্পীরা বাউলসাধকের জনপ্রিয় গান পরিবেশন করবেন। উৎসবের পৃষ্ঠপোষকতা করছে সংস্কৃতি মন্ত্রণালয় ও বেসরকারি মুঠোফোন কোম্পানি গ্রামীণফোন।