সুনামগঞ্জে দিনব্যাপী ঐতিহ্যবাহী কুস্তি খেলা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ পৌর শহরের ওয়েজখালী এলাকায় গতকাল শুক্রবার কুস্তি খেলা অনুষ্ঠিত হয়েছে। এলাকার হাজারো মানুষ গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ খেলা উপভোগ করেন। পৌর শহরের জলিলপুর এবং সদর উপজেলার লক্ষ্মণশ্রী ইউনিয়নের ফিরিজপুর গ্রামের পক্ষ থেকে এর আয়োজন করা হয়।
আয়োজকেরা বলেন, প্রতিবছরই ওয়েজখালী এলাকার মাঠে কুস্তি খেলার আয়োজন করা হয়। এবার জেলার বিভিন্ন উপজেলা থেকেও কুস্তি খেলোয়াড়েরা অংশ নিয়েছেন। মোট অংশগ্রহণকারী ছিলেন ৫০ জন। তাঁরা আরও বলেন, এটি কোনো প্রতিযোগিতা নয়, খেলায় অংশ নেওয়া সবাইকেই উপহার দেওয়া হয়েছে।
গতকাল কুস্তি খেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার আয়ুব বখত।
আয়োজক কমিটির আহ্বায়ক ওয়াকিফুর রহমান বলেন, গ্রামের মানুষের মধ্যে হৃদ্যতা বাড়াতে এবং এলাকার ঐতিহ্য ধরে রাখতেই এই কুস্তি খেলার আয়োজন করেন তাঁরা।