সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০ ৩০ দোকান লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে প্রায় ৫০ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় একটি বাজারের ৩০টির মতো দোকানে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। গতকাল শনিবার সকালে সদর উপজেলার জয়নগর বাজারে এ ঘটনা ঘটে। জানা গেছে, শুক্রবার বিকেলে জয়নগর বাজারে মোহনপুর গ্রামের এক তরুণ সরদারপুর গ্রামের এক ব্যক্তির কাছ থেকে একটি ক্ষীরা কিনে ১০০ টাকার নোট দেন। এ সময় ক্রেতা-বিক্রেতার মধ্যে ১০০ টাকার ভাংতি নিয়ে তর্কাতর্কি হয়। পরে দুই পক্ষের লোকদের মধ্যে সংঘর্ষ হয়। এর জের ধরে গতকাল সকালে দুই গ্রামের লোকজন আবার দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে জয়নগর বাজারের ৩০টি দোকানে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৫০ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।