সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের সেচনী গ্রামে নারীঘটিত বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ২৫ জন আহত হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত ব্যক্তি হলেন ওই গ্রামের আবদুল হেকিমের ছেলে বাছন মিয়া (২৫)।নিহতের ভাই শামছু মিয়া একই গ্রামের গিয়াস উদ্দিনকে প্রধান আসামি করে ৭৮ জনের বিরুদ্ধে গতকাল দিরাই থানায় মামলা করেছেন।জানা যায়, ওই গ্রামের একটি মেয়ের সঙ্গে তাঁর দূরসম্পর্কের চাচার অবৈধ সম্পর্ক গড়ে ওঠে এবং এতে মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে মেয়েটির এক ফুফাতো ভাইকে দায়ী করে জোরপূর্বক তাঁর সঙ্গে মেয়েটিকে বিয়ে দেওয়া হয়। এ বিষয়কে কেন্দ্র করে গত সোমবার রাত আটটায় ওই গ্রামের আরজ আলীর বাড়িতে এক সালিস বৈঠক বসে। ছাদ মিয়ার সভাপতিত্বে এ বৈঠকে আবুল কালামের সঙ্গে গিয়াস উদ্দিনের বাগিবতণ্ডার একপর্যায়ে আবুল কালামের ওপর বৈঠকে উপস্থিত গিয়াসের পক্ষের লোকজন হামলা চালায়। খবর পেয়ে কালামের লোকজন এগিয়ে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। দেশীয় অস্ত্র নিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ২৫ জন আহত হয়। গতকাল মঙ্গলবার আহত ব্যক্তিদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বাছন মিয়া গতকাল মারা যান।