সুনামগঞ্জে দোকান থেকে সাড়ে সাত লাখ টাকা চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ পৌর শহরের মেজর ইকবাল রোডের একটি দোকান থেকে গতকাল রোববার সাত লাখ ৫৬ হাজার টাকা চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।জানা গেছে, ইকবাল রোডে মোবাইল জোন নামের ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক শুভব্রত বসু বিকেল চারটার দিকে ব্যাংক থেকে সাত লাখ ৫৬ হাজার টাকা তুলে দোকানে আসেন। এ সময় দোকানে চারজন ক্রেতা ছিলেন। তিনি দোকানে টাকার ব্যাগ রেখে ক্রেতাদের পণ্য দেখাতে থাকেন। পরে ওই চারজন দোকান থেকে বের হয়ে যাওয়ার পর টাকার ব্যাগটি আর পাননি।সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, শহর থেকে বের হওয়ার সব পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও টাকা উদ্ধার বা কাউকে আটক করতে পারেনি।