সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহ অভিযান ব্যর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে চলতি বছর সরকারের ধান-চাল সংগ্রহ অভিযান ব্যর্থ হয়েছে।জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর সরকারিভাবে জেলায় পাঁচ হাজার ৩৬৭ মেট্রিক টন ধান এবং এক হাজার ১৯ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়। ৩০ সেপ্টেম্বর এই সময় শেষ হয়েছে। খাদ্য বিভাগের কর্মকর্তারা জানান, সরকার প্রতি কেজি ধান ১৭ থেকে ১৮ টাকা এবং প্রতি কেজি চাল ২৫ টাকা ধার্য করে। কিন্তু স্থানীয় বাজারে ধানের দাম কম ছিল।সদর উপজেলা খাদ্য কর্মকর্তা নুরুল হক মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘সরকার-নির্ধারিত দামের সঙ্গে বাজারদরের পার্থক্য থাকায় ধান কেনা যায়নি। আর চাল যা কেনা হয়েছে, তা উল্লেখ করার মতো নয়।’