সুনামগঞ্জে নারীর অধিকার প্রতিষ্ঠায় পুরুষের মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরী ও নারীর অধিকার প্রতিষ্ঠায় সুনামগঞ্জের সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নে আয়োজিত পুরুষের মেলা গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। ইউনিয়নের মঙ্গলকাটা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত পাঁচ দিনব্যাপী এ মেলায় পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিভাগ, কৈশোর শিক্ষা বিনোদনকেন্দ্র, সিএমএসএস, সিএলটিএসসিআইসহ বিভিন্ন সংস্থার ১২টি স্টল ছিল। আলোচনার পাশাপাশি প্রতিদিনই বিষয়ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চস্থ হয়।জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ, বেসরকারি সংস্থা কেয়ার বাংলাদেশ ও জেসিস যৌথভাবে এ মেলার আয়োজন করে। মেলার উদ্বোধনীতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল ইসলাম চৌধুরী। বিজ্ঞপ্তি।