সুনামগঞ্জে নৌকা শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধোপাজান নদীর বালু-পাথর মহালে ইঞ্জিনচালিত স্টিলের নৌকা চলাচল এবং এসব নৌকা দিয়ে বালু-পাথর পরিবহন বন্ধের দাবিতে গতকাল মঙ্গলবার বিকেলে ছোট নৌকার (বারকি) শ্রমিকেরা শহরে বিক্ষোভ করেছেন। পরে তাঁরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার বারকি শ্রমিকেরা শহরের বালুরমাঠ থেকে মিছিল বের করে ট্রাফিক পয়েন্টে এসে সমাবেশে মিলিত হন। শ্রমিক সমিতির সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সিলেট জেলার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক ফ্রন্টের সিলেট মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, বারকি শ্রমিক সংঘের সহসভাপতি আবদুর রহমান, শ্রমিকনেতা নাছির মিয়া, কাদির মিয়া, সিদ্দিকুর রহমান। সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। শ্রমিকেরা বলেন, ওই নদীতে বালু-পাথর সংগ্রহ ও পরিবহনের সঙ্গে ৪০ হাজার শ্রমিক জড়িত। তাঁরা হাতে বালু-পাথর সংগ্রহ করে ছোট নৌকা দিয়ে তা বহন করেন। কিন্তু এখন ইঞ্জিনচালিত স্টিলের নৌকা নদীতে ঢুকে পড়ায় বারকি শ্রমিকেরা বিপাকে পড়েছেন। দুই উপজেলার নির্বাহী কর্মকর্তারা ১০ জুলাই থেকে ওই নদীতে স্টিলের নৌকা চলাচল বন্ধের নির্দেশ দিলেও কেউ তা মানছে না।