সুনামগঞ্জে নৌডুবিতে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের শাল্লা উপজেলার হাওরে নৌকাডুবিতে দুই শিশুসহ তিনজন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে মা ও মেয়ে রয়েছেন। আজ রোববার বিকেল চারটার দিকে উপজেলার ছাতার হাওরে এ দুর্ঘটনায় এক গৃহবধূ নিখোঁজও হয়েছেন।
মারা যাওয়া তিনজন হলেন উপজেলার ধামপুর গ্রামের ইমরুল মিয়ার স্ত্রী রাফেনা বেগম (২৫), মেয়ে জনি আক্তার (৫) ও একই গ্রামের সাদিকুর রহমানের মেয়ে প্রীতি আক্তার (৩)। নিখোঁজ হয়েছেন একই গ্রামের কবির মিয়ার স্ত্রী জোছনা বেগম (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে হবিগঞ্জের আজমিরিগঞ্জ থেকে ১২ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত একটি ডিঙি নৌকা শাল্লার উদ্দেশে রওনা দেয়। পথে ছাতার হাওরের বেড়ামোহনা এলাকায় ঝোড়ো হাওয়ার কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে আশপাশের গ্রাম থেকে লোকজন গিয়ে হাওর থেকে আটজনকে জীবিত উদ্ধার করেন। এ সময় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আর একজনকে খুঁজে পাওয়া যায়নি।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে পুলিশও জোছনা বেগমের খোঁজ করছে।