সুনামগঞ্জে পাঁচজনকে জেলা শিল্পকলা একাডেমীর সম্মাননা
সুনামগঞ্জের সংস্কৃতি অঙ্গনের পাঁচজন গুণী ব্যক্তিকে ‘জেলা শিল্পকলা একাডেমী সম্মাননা-২০১৪’ প্রদান করা হয়েছে। শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে গত বুধবার সন্ধ্যায় এই সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়।
সম্মাননাপ্রাপ্ত গুণীজনেরা হলেন যাত্রাশিল্পে ইউসুফ আল আজাদ, নাট্যকলায় শ্যামল কান্তি চক্রবর্তী, সংগীতে অভিজিৎ চৌধুরী, যন্ত্রশিল্পে রবীন্দ্র চন্দ্র রায় ও লোকসংগীতে দেবদাস চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি শেখ রফিকুল ইসলাম।
বক্তব্য দেন র্যা ব-৯-এর সুনামগঞ্জ কোম্পানি কমান্ডার মেজর আবদুল্লাহ আল মামুন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আপ্তাব উদ্দিন, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শামসুল আবেদীন, পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী।