সুনামগঞ্জে পানিতে ডুবে দাদা-নাতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় পানিতে ডুবে দাদা ও নাতির মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন কাপ্তান মিয়া (৭০) ও রুহান মিয়া (৮)। উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের কাউয়াজুরি গ্রামে কাপ্তান মিয়া ও রুহানের বাড়ি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাপ্তান মিয়া তাঁর নাতি রুহান মিয়াকে নিয়ে গত শনিবার সন্ধ্যায় বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির পাশে এসে একটি খাল পার হতে গিয়ে দুজনই পানির স্রোতের তোড়ে ভেসে যান। খবর পেয়ে সেখানে গিয়ে অনেক খোঁজাখুঁজি করেও তাঁদের পাওয়া যায়নি। গতকাল রোববার বেলা ১১টায় ওই খালের পাশের হাওরে প্রথমে রুহানের এবং পরের কাপ্তান মিয়ার লাশ ভেসে ওঠে।
পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, শনিবার রাত থেকেই দুজন নিখোঁজ ছিলেন। সকালে তাঁদের লাশই হাওরে পাওয়া গেছে।