সুনামগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার সেলবরষ ইউনিয়নের গাবী গ্রামে গত বুধবার এ ঘটনা ঘটে।এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় শ্রমিক কাজল মিয়ার ছেলে আলিনুর (৬) ও শাজাহান মিয়ার মেয়ে ঝুমা (৭) পুকুরের পাশের একটি গাছ থেকে জাম কুড়াতে যায়। তারা জাম কুড়াতে কুড়াতে পুকুরের পানিতে পড়ে যায়। প্রায় দুই ঘণ্টা পরে পরিবারের লোকজন পুকুরে ভাসমান অবস্থায় আলিনুরকে দেখতে পায়। তাকে উদ্ধার করে ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে গতকাল বৃহস্পতিবার ভোরে স্থানীয় লোকজন পুকুরে জাল ফেলে ঝুমার লাশ উদ্ধার করে। সেলবরষ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আলা উদ্দিন শাহ পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।