সুনামগঞ্জে পাল্টা মামলা না নিতে এসপির নিদের্শ
সুনামগঞ্জে থানাগুলোতে পাল্টা (কাউন্টার) মামলার প্রবণতা বেশি উল্লেখ করে এ ধরনের মামলা না নিতে জেলার ১২টি থানার ওসিদের লিখিত নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার। এই নির্দেশ পালনে ব্যত্যয় ঘটলে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সুপারের (এসপি) লিখিত আদেশে উল্লেখ করা হয়, জেলার থানাগুলোতে রুজু করা মামলা পর্যালোচনা করে দেখা গেছে, পাল্টা মামলার প্রবণতা বেশি। বিশেষ করে হত্যা, অগ্নিসংযোগ, সংঘর্ষ ও মারামারির ঘটনায় এ ধরনের মামলা দায়েরের প্রবণতা বেড়েছে। বিদ্যমান বিচারিক ব্যবস্থায় এ প্রবণতা কোনোভাবেই কাম্য নয়। এখন থেকে পাল্টা মামলা রুজু করার ক্ষেত্রে সংশ্লিষ্ট থানার ওসিদের পুলিশ সুপারের অনুমতি নিতে হবে। পুলিশ সুপার মোহামঞ্চদ নজরুল হোসেন সাংবাদিকদের বলেন, ‘পাল্টা মামলা রুজু হলে প্রকৃত অপরাধ ও অপরাধী শনাক্তকরণ কঠিন হয়ে পড়ে। ন্যায়বিচার নিশ্চিত করতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।’