সুনামগঞ্জে পুলিশের ৮ কর্মকর্তাকে একযোগে বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ছয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের আটজন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। আজ বৃহস্পতিবারের মধ্যে তাঁদের নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি এনামুল হককে তাহিরপুর থানায়, মধ্যনগর থানার ওসি জানে আলম খানকে সদর থানায়, তাহিরপুর থানার ওসিমোল্লা মনির হোসেনকে মধ্যনগর থানায়, বিশ্বম্ভরপুর থানার ওসি আশেক সুজা মামুনকে দোয়ারাবাজার থানায় বদলি করা হয়েছে। এ ছাড়া সুনামগঞ্জ কোর্টের পরিদর্শক নূরুল আবছার খানকে বিশ্বম্ভরপুর থানায়, পুলিশ লাইন থেকে আবুল হাসেমকে দক্ষিণ সুনামগঞ্জ থানায়, দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি আল আমিনকে সুনামগঞ্জ কোর্ট পরিদর্শক এবং দোয়ারাবাজার থানার ওসি মুস্তাফিজুর রহমানকে পুলিশ লাইনে বদলি করা হয়েছে।