সুনামগঞ্জে বজ্রপাতে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দেখার হাওর ও সাংহাই হাওরে আজ বৃহস্পতিবার বজ্রপাতে শিশুসহ দুজন মারা গেছে।

নিহত দুজন হলেন স্থানীয় জয়কলস ইউনিয়নের জামলাবাজ গ্রামের আশিকুর রহমান (১২) এবং সিলেটের গোয়াইনঘাট উপজেলার তাজুল ইসলাম (৩২)। তাঁরা হাওরে ধান কাটছিলেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে এই দুজন অন্যদের সঙ্গে হাওরে ধান কাটছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলে তাঁদের মৃত্যু হয়।

স্থানীয় জয়কলস ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুদ আহমদ জানান, সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।