সুনামগঞ্জে বজ্রপাতে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে গতকাল সোমবার সকালে বজ্রপাতে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে।
তাঁদের মধ্যে দুজন বিশ্বম্ভরপুর উপজেলায় এবং একজন দোয়ারাবাজার উপজেলায় মারা যান।
এলাকার অনেকে ও পুলিশ সূত্রে জানা গেছে, বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের আমড়াগড়া গ্রামের বাড়ির আিঙনায় দুই বছর বয়সী ছেলে আরমানকে নিয়ে কাজ করছিলেন পারভিন বেগম (২২)। সকাল সাড়ে আটটার দিকে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই মা-ছেলের মৃত্যু হয়।
একই সময় দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে বজ্রপাতে নাজমা বেগম (৩০) নামের আরেক নারী প্রাণ হারান।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল আবছার খান ও দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম নেওয়াজ বজ্রপাতে ওই তিনজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।