সুনামগঞ্জে বন্ধুসভার উদ্যোগে নতুন কাপড় বিতরণ
‘চলো কিছু করি, মানুষের জন্য’ স্লোগান নিয়ে সুনামগঞ্জে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে সুবিধাবঞ্চিত ৩০ জন নারী-শিশু ও বৃদ্ধকে ঈদের নতুন পোশাক দেওয়া হয়েছে। বন্ধুসভার সদস্য, উপদেষ্টা ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় এই পোশাক বিতরণ করা হয়।শহরের সৃজন বিদ্যাপীঠ প্রাঙ্গণে পোশাক বিতরণের আগে বন্ধুসভার সভাপতি রুনা লেইস সবাইকে শুভেচ্ছা জানান। এ সময় বন্ধুসভার উপদেষ্টা নারীনেত্রী শীলা রায়, মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী ও আইনজীবী এনাম আহমদ, সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম, সংস্কৃতিকর্মী অলক ঘোষ চৌধুরী, বন্ধুসভার সাধারণ সম্পাদক দেওয়ান গিয়াস চৌধুরী, সংগঠক রিপন চন্দ, ক্রিসেনথিমাম অন্তরা, দ্বীপময় চৌধুরী, ছামির পল্লব, দেবাশীষ তালুকদার, ফারজিয়া হক ফারিনসহ অন্যরা উপস্থিত ছিলেন। পোশাক বিতরণ শেষে বন্ধুসভার উপদেষ্টা বজলুল মজিদ চৌধুরী এই উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘সব সময় ভালো চিন্তা ও ভালো কাজ করতে হবে।