সুনামগঞ্জে বরযাত্রীবাহী নৌকাডুবি, নববধূসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ সদর উপজেলার পৈন্দা নদীতে গতকাল শুক্রবার সন্ধ্যায় বরযাত্রীবাহী একটি নৌকাডুবিতে নববধূসহ দুজনের মৃত্যু হয়েছে। একটি বেপরোয়া ভলগেটের ধাক্কায় বরযাত্রীবাহী নৌকাটি ডুবে এই প্রাণহানির ঘটনা ঘটে। এলাকাবাসী ভলগেটটি আটক করেছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের উজানীগাঁও গ্রামের আলাউদ্দিনের ছেলে কয়সর আহমদের (২৪) সঙ্গে সদর উপজেলার কাঠইর ইউনিয়নের দেওয়াননগর গ্রামের মিরাজ আলীর মেয়ে মাহমুদা আক্তারের (১৯) বিয়ে ছিল।বিয়ের আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যায় কনেসহ একটি নৌকায় করে বরপক্ষ বাড়ির উদ্দেশে রওনা দেয়। পথে কাঠইর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের পাশে পৈন্দা নদীতে এলে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ভলগেট বরযাত্রীবাহী নৌকার ওপরে উঠে যায়। এতে নৌকাটি ডুবে গেলে অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠলেও কনে মাহমুদা এবং বরের চাচাতো ভাই মিনহাজ (১৩) নিখোঁজ থাকে। পরে লোকজন নৌকাটি তীরে এনে ভেতর থেকে তাদের লাশ উদ্ধার করে। মিনহাজ পঞ্চম শ্রেণীর ছাত্র।সদর হাসপাতালে বর কয়সর আহমদ বলেন, ‘নৌকার ভেতরে মাহমুদার পাশেই মিনহাজ বসা ছিল। হঠা ৎ করেই ভলগেট আমাদের নৌকার ওপরে উঠে গেলে কিছু বোঝার আগেই নৌকাটি ডুবে যায়।’