সুনামগঞ্জে বর্ণ লিখন ও কুমিল্লায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লা ক্লাবের উদ্যোগে গতকাল ক্লাব প্রাঙ্গণে আয়োজিত চি​ত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া খুদে শিক্ষার্থীরা l ছবি: প্রথম আলো
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লা ক্লাবের উদ্যোগে গতকাল ক্লাব প্রাঙ্গণে আয়োজিত চি​ত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া খুদে শিক্ষার্থীরা l ছবি: প্রথম আলো

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার সুনামগঞ্জে বর্ণলিখন প্রতিযোগিতার আয়োজন করে প্রথম আলো বন্ধুসভা। এ ছাড়া দিবসটি উপলক্ষে কুমিল্লা ক্লাব গতকাল চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে।
গতকাল বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের সরকারি জুবিলি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এই প্রতিযোগিতা হয়। এতে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩০০ শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতায় দুটি বিভাগে বিজয়ী ৩০ জনকে পুরস্কার প্রদান করা হয়। শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন সরকারি জুবিলি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুল হক মোল্লা, টিআইবির সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির সদস্য কানিজ সুলতানা, বন্ধুসভার উপদেষ্টা রুনা লেইস, বন্ধুসভার সভাপতি মো. রাজু আহমেদ প্রমুখ। প্রতিযোগিতা শেষে জাদু প্রদর্শন করেন বন্ধুসভার সুজন বিশ্বাস।
প্রতিযোগিতা আয়োজনে সহযোগিতা করেন সুনামগঞ্জ বন্ধুসভার হায়দার আলী, প্রদীপ পাল, রণজিৎ কুমার দে, শফিকুল ইসলাম, অমিত বর্মণ, আসাদুজ্জামান প্রিয়ম, সাইফ খান, রাজিয়া সুলতানা, তাজিন হক, সাহাব উদ্দিন, মান্না, দিশা, অর্ক, মুক্তা, রিতা, জাকের, রুবেল প্রমুখ।
তেলরং, জলরং ও নানা রঙের পেনসিল ব্যবহার করে কুমিল্লার অর্ধশতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের ৮০০ খুদে শিক্ষার্থী বর্ণমালা, শহীদ মিনার, ভাষা আন্দোলন ও গ্রামবাংলার চিরায়ত দৃশ্য এঁকেছে। গতকাল সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কুমিল্লা ক্লাব প্রাঙ্গণে ওই প্রতিযোগিতা হয়। এতে শিশু শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। পরে ১১৫ জন বিজয়ীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। দুপুর ১২টায় কুমিল্লা ক্লাবের সভাপতি ও কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা ক্লাব শতবর্ষ উদ্যাপন পরিষদের আহ্বায়ক আরফানুল হক, কুমিল্লা ক্লাবের সাধারণ সম্পাদক মো. আবদুল হান্নান, কুমিল্লা আর্ট স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আহ্বায়ক তপন সেনগুপ্ত।