সুনামগঞ্জে বাণিজ্য মেলায় অশ্লীলতা বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে বাণিজ্য মেলায় অশ্লীলতা ও লটারি বন্ধের দাবিতে গতকাল রোববার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে স্থানীয় ইমাম-মুয়াজ্জিন পরিষদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার ওলিউর রহমানের কাছে এই স্মারকলিপি দেওয়া হয়। সুনামগঞ্জ শহরের ষোলঘর খেলার মাঠে চেম্বারের উদ্যোগে গত ২৮ জানুয়ারি থেকে মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু হয়েছে। কিন্তু এক মাসের স্থলে দেড় মাস হয়ে গেলেও এখনো মেলা বন্ধ হয়নি। অভিযোগ আছে, মেলায় পতুল নাচের নামে অশ্লীলনৃত্য ও লটারি শুরু হয়েছে। সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খায়রুল হুদা বলেন, ‘৩০ মার্চ পর্যন্ত মেলা চলবে। মেলায় অনৈতিক কোনো কিছু হচ্ছে না। যদি হয়, তাহলে আমরাই মেলা বন্ধ করে দেব।’ তিনি জানান, যেসব দর্শনার্থী টিকিট কেটে মেলায় ঢোকেন, তাঁদের সেই টিকিট নিয়ে লটারি হয়। এর জন্য আলাদা টাকা নেওয়া হয় না।