সুনামগঞ্জে বাসের ধাক্কায় কলেজ ছাত্রী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ-সিলেট সড়কের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক কলেজছাত্রী গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার এ দুর্ঘটনা ঘটে। এর প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে আটটি বাস ভাঙচুর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা ১১টার দিকে সুনামগঞ্জ থেকে সিলেটগামী আম্মাজান পরিবহনের একটি যাত্রীবাহী বাস বাজারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কায় খায়। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা স্থানীয় আবদুল মজিদ কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী মৌসুমী আক্তার বাসের ধাক্কায় গুরুতর আহত হয়। এ খবর কলেজে পৌঁছালে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আটটি বাস ভাঙচুর করে।কলেজের প্রভাষক নিহার রঞ্জন গতকাল বিকেলে জানান, মৌসুমীর অবস্থা সংকটাপন্ন। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।