সুনামগঞ্জে বিএডিসির দুই প্রকৌশলী বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় একটি রাবার ড্যামের নির্মাণকাজের তদারকিতে গাফিলতির অভিযোগে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সুনামগঞ্জ কার্যালয়ের দুই প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত মঙ্গলবার রাতে তাঁদের বরখাস্ত করা হয়।
বিএডিসি সূত্রে জানা গেছে, বিশ্বম্ভরপুর উপজেলার সিরাজপুর গ্রামের পাশে মিছখালী নদীতে রাবার ড্যাম নির্মাণ হচ্ছে। এলাকাবাসী কাজের শুরু থেকেই নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ করে আসছিলেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে কৃষি মন্ত্রণালয়ের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল তদন্ত করে। তাঁরা প্রতিবেদন জমা দেওয়ার পর বিএডিসির সুনামগঞ্জ কার্যালয়ের সহকারী প্রকৌশলী আবু আহমেদ মাহমুদুল হাসান ও উপসহকারী প্রকৌশলী হাবিবুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়।