সুনামগঞ্জে বিএনপির তিন পক্ষের পৃথক মিছিল-সমাবেশ
বিএনপির কেন্দ্রীয় নেতা এম ইয়িলাস আলী ‘নিখোঁজ’ হওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার সুনামগঞ্জ শহরে জেলা বিএনপির তিন পক্ষ পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।শহরের পুরোনো বাসস্টেশন এলাকা থেকে দুপুরে জেলা বিএনপির সভাপতি মোহামঞ্চদ ফজলুল হক আছপিয়ার নেতৃত্বে একটি মিছিল বের হয়। অপর পক্ষ মিছিল বের করে শহরের পৌর মার্কেট এলাকা থেকে।আর তৃতীয় পক্ষ মিছিল বের করে স্টেশন রোড থেকে। তিন পক্ষই মিছিল শেষে শহরের ট্রাফিক পয়েন্টে সমাবেশ করে। এক পক্ষের সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি মোহামঞ্চদ ফজলুল হক আছপিয়া, বিএনপির নেতা নুরুল ইসলাম, কাজী নাসিম উদ্দিন, সেলিম উদ্দিন প্রমুখ।অপর পক্ষের সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, দলের নেতা আবদুল হক, এ টি এম হেলাল, নূর হোসেন, নজরুল ইসলাম, আমিনুর রশিদ, মামুন চৌধুরী, ময়না মিয়া প্রমুখ। তৃতীয় পক্ষের সমাবেশে বক্তব্য দেন আবুল মনসুর শওকত, ওয়াহিদ আহমদ, শেরেনুর আলী, আবদুল্লাহ আল নোমান, শফিক আহমদ, সোহেল আহমদ প্রমুখ। উল্লেখ্য, বিএনপির নেতা ইলিয়াস আলী ‘নিখোঁজ’ হওয়ার পর থেকে সুনামগঞ্জ জেলা বিএনপি তিন ভাগে বিভক্ত হয়ে শহরে কর্মসূচি পালন করছে।